ঢাকা শহরে আমরা প্রতিদিন অসংখ্য মানুষের পাশ দিয়ে হেঁটে যাই।
কিন্তু খুব কম মানুষের সাথেই সত্যিকারের পরিচয় হয়।
কখনো কি মনে হয়েছে—
নতুন কারো সাথে বসে একটু কথা বলা দরকার?
হয়তো কোনো চাপ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া—
শুধু মানুষ হিসেবে মানুষের সাথে পরিচয়।
এই চিন্তা থেকেই “দেখা হোক“।
🌿 দেখা হোক কী?
দেখা হোক একটি সহজ প্ল্যাটফর্ম, যেখানে ঢাকার মানুষ
নিরাপদ ও নির্ধারিত পরিবেশে নতুন মানুষের সাথে দেখা করতে পারে।
এটা না ডেটিং অ্যাপ, না শুধু নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম—
এটা এমন একটি জায়গা, যেখানে মানুনিজের মতো করে নিজেকে প্রকাশ করতে পারে।
👥 কিভাবে কাজ করে?
- প্রক্রিয়াটা খুবই সহজ—আপনি আপনার কিছু পছন্দ ও তথ্য শেয়ার করবেন
- আমরা ছোট ছোট গ্রুপ (যেমন ৪–৫ জন) তৈরি করি
- নির্দিষ্ট সময় ও জায়গায় একটি মিটআপ সেট করা হয়
কোনো জটিলতা নেই, কোনো চাপ নেই।
📍 কোথায় দেখা হয়?
- ঢাকার পরিচিত ও নিরাপদ জায়গাগুলোতেই—পার্ক
- ক্যাফে
- ওপেন স্পেস
যেখানে বসে স্বাভাবিকভাবে কথা বলা যায়।
💭 কেন দরকার?
ঢাকায় আমরা অনেক সময় একা হয়ে যাই—
চারপাশে মানুষ থাকলেও, সংযোগ কমে যায়।
দেখা হোক সেই জায়গাটা তৈরি করতে চায়,
যেখানে মানুষ মানুষকে চিনবে, জানবে এবং একসাথে ঘুরে দেখবে নতুন কোনো যায়গা।
আমরা চাই—
- মানুষ নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন।
- নিজেদের ভাবনা শেয়ার করুন।
- ঘুরে দেখুন নতুন কোনো যায়গা।
ছোট ছোট আড্ডা থেকে নতুন কিছু শিখুক।
🚀 আমাদের ভিশন
ঢাকার মতো শহরে
একটা সহজ সংস্কৃতি তৈরি করা—
👉 নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এবং দেখা করা।
👉 এখসাথে নতুন যায়গা ঘুরে দেখা এবং আড্ডা দেওয়া।
✨ শেষ কথা
সব সম্পর্ক বড় কিছু দিয়ে শুরু হয় না।
অনেক সময় শুধু একটু চেষ্টা, একটি নতুন মুখ,
এবং সাধারণ কথোপকথন—
এভাবেই থেকেই শুরু হতে পারে অসাধারণ কিছু।
দেখা হোক এর সাথে যুক্ত হোন। দেখা হবে পরবর্তী আয়োজনে!
Social Links:
Facebook: দেখাহোক
Instagram: DekhaHok
LinkedIn: DekhaHok
Google Business: দেখাহোক